• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব

কেন্দ্রের নির্দেশে ময়মনসিংহ পলিটেকনিক ছাত্রলীগের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ৮২৭ Time View
Update : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪

স্টাফ রিপোর্টার(ময়মনসিংহ): দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তির লক্ষ্যে ১০ দিনে পাঁচ লাখ গাছ লাগানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ।

শনিবার (২০ এপ্রিল) রাতে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

তারি ধারাবাহিকতায়, চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে এবং ক্যাম্পাসকে সুরক্ষা রাখতে কেন্দ্রীয় সংসদের নির্দেশে বৃক্ষরোপণের উদ্যোগ নিয়েছে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ।

এ কর্মসূচির অংশ হিসেবে রবিবার(২৮ এপ্রিল) ময়মনসিংহ মহানগর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক তাফসির আলম রাহাত এর নেতৃত্বে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচি আরও চলবে। রোপণকৃত গাছের মধ্যে রয়েছে: আম, কাঠাঁল, পেয়ারা সহ বিভিন্ন কাঠ জাতীয় গাছ।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের পরিশ্রমী ছাত্রনেতা মো: সাইদুল আল ইউসুফ।

একই সাথে আরও উপস্থিত ছিলেন, মোঃ রোবাইয়্যাত হাসান তনিম, মোঃ তোফিক ইসলাম শাহিন, মোঃ আবিদ হাসান, মুসফিক আহমেদ রাফিদ, আল আমিন সরকার, মো: তওসিন হাসান সহ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্র।

বাংলাদেশ ছাত্রলীগ ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট শাখার প্রত্যেক নেতাকর্মী ও হল শাখাকে নিজ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের নির্দেশনা প্রদান করা হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd