• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব

দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

Reporter Name / ১১ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ কোরিয়া!

আধুনিক বাংলাদেশের রূপকার, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দক্ষিণ কোরিয়া পালিত হয়েছে। ‘শহীদ জিয়া অমর হোক, জনতার জিয়া-চির অম্লান’—এই স্লোগানকে সামনে রেখে রবিবার, ৩১ মে ২০২৬ তারিখে কোরিয়া বিএনপি’র উদ্যোগে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিণ কোরিয়া বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব অর রশিদ হিরন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবাসী নেতা ইমরান হোসেন।
শহীদ জিয়ার স্মরণে আলোচনা ও শ্রদ্ধা নিবেদন
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করা হয়। এরপর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণমূলক আলোচনায় বক্তারা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জিয়ার আদর্শের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তারা দেশ ও জনগণের কল্যাণে শহীদ জিয়ার নেওয়া বিভিন্ন দূরদর্শী পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন।
দক্ষিণ কোরিয়া বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য সচিব অর রশিদ হিরন বক্তব্যে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কেবল একজন রাষ্ট্রপ্রধান ছিলেন না, তিনি ছিলেন আমাদের জাতীয় ঐক্যের প্রতীক। বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে তিনি বাংলাদেশকে বিশ্বদরবারে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আজ যখন দেশ সংকটের মুখোমুখি, তখন জিয়াউর রহমানের দেশপ্রেম ও সাহসের আদর্শই আমাদের প্রেরণার উৎস। তার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে আমরা শপথ নিচ্ছি, তার রেখে যাওয়া আদর্শকে ধারণ করে গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা আপসহীন থাকব।”

স্মরণ সভায় দক্ষিণ কোরিয়া বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ও উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন— দক্ষিণ কোরিয়া বিএনপি’র আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব রুবেল খান, যুগ্ম সদস্য সচিব রতন আহমেদ, দক্ষিণ কোরিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ কোরিয়া বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহেদ আল সাব্বির। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা সাইফুল ইসলাম, কাসেম আলী, আওলাদ হোসেন, কবির হোসেন, বোরহান উদ্দিনসহ আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সবশেষে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দক্ষিণ কোরিয়া বিএনপি ও এর সকল অঙ্গ সংগঠনের আহ্বায়ক কমিটির যৌথ আয়োজনে এই কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd