• সোমবার, ০১ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে নিকলীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২৮২ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

হিমেল আহমেদ, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

বিশ্ব অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে প্রবাসীদের অবদান ও অধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
আজ বুধবার ১৮ ডিসেম্বর সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদে এসে শেষ হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার মোছা. রেহেনা মজুমদার মুক্তি। ইউডিএফ দুর্গা রানী সাহার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দৈনিক আমার দেশ পত্রিকার নিকলী উপজেলা প্রতিনিধি হিমেল আহমেদ।
বক্তব্যে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান অপরিসীম। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের উন্নয়ন ও অগ্রগতির অন্যতম চালিকাশক্তি। তাই প্রবাসীদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, তাদের ন্যায্য অধিকার রক্ষা এবং বিদেশে কর্মরত অবস্থায় যেকোনো সংকটে রাষ্ট্রীয় সহায়তা জোরদার করা প্রয়োজন।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নিকলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আল মামুন, সৌরভ মাহমুদ, সাংবাদিক আমিনুল, সাংবাদিক দিনার, সাংবাদিক নুরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা অভিবাসীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, বিদেশগমন প্রক্রিয়ায় দালালমুক্ত ব্যবস্থা নিশ্চিতকরণ এবং প্রবাসীদের পরিবারের সামাজিক নিরাপত্তা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রবাসীদের প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা আরও বাড়ানোর আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে অংশগ্রহণকারীরা প্রবাসীদের সম্মান ও অধিকার রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd