নিজ প্রতিবেদক
নিকলী উপজেলার জারিতলা ইউনিয়নের শাহাপুর গ্রামের মোঃ জুয়েল স্থানীয়ভাবে একজন পরিচিত ধান ব্যবসায়ী হলেও, মানুষ হিসেবে তার ভালোবাসা, দয়ালুতা ও সহযোগিতার মনোভাব তাকে গ্রামে আলাদা পরিচিতি এনে দিয়েছে।
জানা গেছে, মোঃ জুয়েল দীর্ঘদিন ধরে ধানের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তবে ব্যবসার বাইরেও তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এগিয়ে আসেন। অসহায়, গরিব, ও বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোই যেন তার নেশা ও ভালোলাগা।
স্থানীয় বাসিন্দারা জানান, “জুয়েল ভাই শুধু ব্যবসায়ী নন, তিনি একজন ভালো মানুষ। কারো বিপদে তাকে না পাওয়া যায় না। চুপচাপ সাহায্য করেন, প্রচারও করেন না।”
শুধু ব্যক্তি উদ্যোগেই নয়, বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ এবং সহায়তা সবাইকে অনুপ্রাণিত করে। এলাকার যুবসমাজের মাঝেও তার মানবিক গুণাবলী দৃষ্টান্ত স্থাপন করছে।
জুয়েল বলেন, “মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় কাজ। ব্যবসার মাধ্যমে জীবিকা চালাই, কিন্তু মানুষের জন্য কিছু করতে পারলে তৃপ্তি পাই।”
শাহাপুর গ্রামের এমন একজন মানবিক ব্যক্তিকে এলাকাবাসী সম্মান ও ভালোবাসা দিয়ে পাশে রেখেছে সবসময়।