• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক

নিকলী জি.সি পাইলট উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন উদ্যোগে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৭৫৪ Time View
Update : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫

কিশোরগঞ্জ নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটি উদ্যোগে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১ এপ্রিল) ২ হাজার পঁচিশ নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসোসিয়েশন প্রস্তুতি কমিটির আহবায়ক ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সঞ্জিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ নীরব। সকাল দশ টায় ব্যাচ ভিত্তিক র‍্যালীর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। নিকলীর ইতিহাসে প্রাক্তন শিক্ষার্থীদের সর্বযুগের সেরা র‍্যালি ছিল এটি। অনুষ্ঠানের স্বাগতীয় বক্তব্য রাখেন অ্যালামনাই এসোসিয়েশন প্রস্তুতি কমিটির সদস্য সচিব আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকারম হোসেন শোকরানা।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.এম নূরুল্লা।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৯৪৯ ব্যাচের কারার গিয়াস উদ্দিন, ১৯৬৭ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির, ১৯৭০ ব্যাচের বীর মুক্তিযোদ্ধা কফিল উদ্দিন আহমদ ও গোপাল কৃষ্ণ দাস, ১৯৭৮ ব্যাচের এম ছাজ্জাদুল হক, ১৯৮৩ ব্যাচের নিকলী গোরাচাঁদ সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক কারার আব্দুর রশিদ,১৯৮৪ ব্যাচের আতিকুল ইসলাম তালুকদার হেলিম,১৯৮৭ ব্যাচের এড বদরুল মোমেন মিঠু সহ ১৯৭০ ব্যাচের থেকে শুরু করে ২০২৪ ব্যাচ পর্যন্ত অংশগ্রহণ করেন এবং প্রত্যক ব্যাচের একজন করে প্রতিনিধি এ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে অ্যালামনাই অ্যাসোসিয়েশনে ৩ বছর মেয়াদী ৫ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি নির্বাচন করা হয় বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সন্জিত কুমার সাহা, সাধারন সম্পাদক নির্বাচিত হন আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোকারম হোসেন শোকরানা, নির্বাহী সাধারণ সম্পাদক নির্বাচিত হন দামপাড়া কারার মাহতাব উ্দ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ নীরব ও সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন ডেপুটি এটর্নি জেনারেল জামিউল হক ফয়সাল। আগামী ১২ এপ্রিলের মধ্যে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষনা করবে অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd