• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব

নিকলীতে মানবিক উদ্যোগে গোরস্থানের ঘাটে মহিলাদের জন্য গোসলের সুব্যবস্থা

Reporter Name / ৭৩৮ Time View
Update : রবিবার, ২৯ জুন, ২০২৫

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও মানবতার ফেরিওয়ালা জনাব হাজী মোঃ মাসুক সাহেবের অর্থায়নে নিকলী সদর ঐতিহাসিক গোরস্তানের ঘাটে মহিলাদের জন্য গোসলের সুব্যবস্থা বাস্তবায়ন করা হয়েছে।

রবিবার ২৯ জুন বিকালে আনুষ্ঠানিকভাবে এ জনকল্যাণমূলক কাজের উদ্বোধন করেন নিকলী উপজেলা বিএনপির নবনির্বাচিত বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আতিকুল ইসলাম তালুকদার হেলিম। এসময় আরও উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জনাব মনিরুল ইসলাম, সাবেক যুবদল নেতা মোঃ সাইফুল ইসলাম, নিকলী সদর ওয়ার্ড বিএনপির সহ সভাপতি জাহিদ হাসান লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।

স্থানীয় এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরেই মহিলাদের গোসলের জন্য নিরাপদ ও ব্যক্তিগত জায়গার অভাব ছিল। এই উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হবে। সমাজসেবামূলক কাজে হাজী মাসুক মিয়ার এই অবদান সর্বমহলে প্রশংসিত হয়েছে।

উল্লেখ্য, হাজী মোঃ মাসুক মিয়া দীর্ঘদিন যাবৎ অসহায় ও সাধারণ মানুষের পাশে থেকে মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছেন। তার নেতৃত্বে ভবিষ্যতেও এ ধরনের আরও অনেক সমাজসেবামূলক উদ্যোগ নেওয়া হবে বলে এলাকাবাসী আশা প্রকাশ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd