• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক

নিকলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, মালিক-শ্রমিকের ক্ষোভ

Reporter Name / ৪৭৪ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
0-0x0-0-0#

কিশোরগঞ্জের নিকলী উপজেলার বনমালিপুর এলাকায় জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেসার্স সামীয়া ব্রিকস নামের একটি ইটভাটা ভেঙে ফেলা হয়েছে। প্রশাসনের দাবি—ইটভাটাটি অবৈধ; তবে মালিক ও শ্রমিকদের অভিযোগ, কোনো নোটিশ ছাড়াই হঠাৎ অভিযান চালিয়ে তাদের জীবিকা বিপর্যস্ত করা হয়েছে।

বুধবার (১৩ আগস্ট) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয়ের কর্মকর্তারা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় প্রশাসনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

অভিযান চলাকালে পরিবেশ অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “আমরা পূর্বেই নোটিশ পাঠিয়েছি। এই ইটভাটাটি অবৈধ এবং পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।”

তবে ইটভাটার মালিক মোঃ জহিরুল ইসলাম অভিযোগ করে বলেন, “আমাদের কোনো নোটিশ দেওয়া হয়নি। আমাদের কাছে পরিবেশ অধিদপ্তরের অনুমোদনপত্র ২০২৬ সাল পর্যন্ত বৈধ ছিল। অভিযান চলাকালে আমরা সব কাগজপত্র দেখালেও তা গ্রহণ করা হয়নি। হঠাৎ করে এসে ভাটা ভেঙে দেওয়ায় আমরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।”

ইটভাটায় কর্মরত শ্রমিকরাও ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা অনেক দিন ধরে এখানে কাজ করছি। ঈদের পর কাজ শেষ করে সংসার চালানোর প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু ভাটা ভেঙে দেওয়ায় আমাদের জীবিকা সংকটে পড়েছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে ইটভাটার স্থাপনা ও উৎপাদিত ইট ভেঙে ফেলা হয়। এতে ইটভাটা মালিকসহ প্রায় ৩০-৪০ জন শ্রমিক সরাসরি ক্ষতির মুখে পড়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd