• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলীতে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৭৭ Time View
Update : শনিবার, ৩১ মে, ২০২৫
0-0x0-0-0#

নিজস্ব প্রতিবেদক

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি”
এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে বিশ্ব তামাকমুক্ত দিবস ২০২৫ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১মে) সকাল ১০টায় নিকলী উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, এনজিও প্রতিনিধি ও সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ,
নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন,কিশোরগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু,উপজেলা মৎস অফিসার মোহাইমিনুল ইসলাম,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার
মোঃ সাদ্দাম হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ রুস্তম আলী, বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, উপজেলা সেক্রেটারি ইন্সপেক্টর বাতেন চৌধুরী ,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান ,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক, সাধারণ জনগণ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, তামাক মানবদেহে নীরব ঘাতক। এটি শুধু স্বাস্থ্যের ক্ষতি নয়, কৃষি ও পরিবেশের ওপরও মারাত্মক প্রভাব ফেলে। বক্তারা তামাকজাত দ্রব্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয় এবং তামাকবিরোধী শপথ পাঠ করানো হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd