• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলীতে ফায়ার সার্ভিসের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা ও মহড়া অনুষ্ঠিত

Reporter Name / ১২৫ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

হাওরাঞ্চল, কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে অগ্নি নির্বাপণ ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা এবং ব্যবহারিক মহড়া অনুষ্ঠিত হয়েছে।গতকাল নিকলী সদর ইউনিয়নের ষাইটধার সাহাপাড়া গুরুছাড়া ঘাট এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় জনসাধারণ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মোঃ রুস্তম আলী। তিনি অগ্নিকাণ্ড, দুর্ঘটনা ও দুর্যোগকালীন সময়ে জনগণের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।তিনি বলেন, “আগুন লাগলে আতঙ্কিত না হয়ে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিতে হবে এবং আশপাশের মানুষকে সচেতনভাবে সহযোগিতা করতে হবে। বৈদ্যুতিক সংযোগ, গ্যাস লাইন ও রান্নাঘরের নিরাপত্তা নিশ্চিত করলেই আগুনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।”তার সহকারী কর্মকর্তা ও ফায়ার সার্ভিস সদস্য উপস্থিত থেকে অগ্নি নির্বাপণের ব্যবহারিক মহড়া প্রদর্শন করেন, যা দেখে উপস্থিত জনসাধারণ আগ্রহভরে অংশগ্রহণ করেন।সচেতনতামূলক এ কার্যক্রমে উপস্থিত সাধারণ মানুষ জানান, নিয়মিত এমন মহড়া আয়োজন করা হলে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেক কমে যাবে। এ সময় সাংবাদিক মোঃ হাবিব মিয়া এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা মহড়াটি সরেজমিনে পরিদর্শন করেন ও প্রতিবেদন তৈরিতে অংশ নেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd