নিজস্ব প্রতিবেদক, নিকলী (কিশোরগঞ্জ):
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে পিস ফ্যাসিলিটেটার গ্রুপ (পিএফজি)-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫ সকাল ১১টায় নিকলী সদর ইউনিয়ন পরিষদ হলরুমে পিএফজি নিকলী শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন পিএফজি’র পিস অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন পিএফজি’র সমন্বয়কারী মো. জসীম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন:দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আখতারুজ্জামান,পিএফজি সদস্য ও ইউপি সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম,পিএফজি সদস্য ও ইউপি সদস্য আনিসুল হক মোহন,পিস অ্যাম্বাসেডর এ. এম. এস. আছাদ,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও পিএফজি সদস্য মো. দেলোয়ার হোসেন,পিএফজি সদস্য বিউটি আক্তারসহ সংগঠনের সক্রিয় সদস্যবৃন্দ।
সভায় বক্তারা বলেন, “আজকের সমাজে বিভক্তি, সহিংসতা ও হিংসার সংস্কৃতি দূর করে শান্তিপূর্ণ সহাবস্থান গড়ে তুলতে একসাথে কাজ করতে হবে। প্রতিটি মানুষের মধ্যে শান্তি ও সম্প্রীতির বীজ বপন করাই হবে আমাদের প্রধান লক্ষ্য।”
সভার আলোচ্য বিষয়সমূহ:স্থানীয় বিরোধ নিরসনে পিএফজি সদস্যদের সক্রিয় ভূমিকা,
নারী ও যুব অংশগ্রহণে সামাজিক সম্প্রীতি নিশ্চিতকরণ,সহিংসতা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি
,ইউনিয়নভিত্তিক মতবিনিময় সভার পরিকল্পনা,সভা শেষে সিদ্ধান্ত নেওয়া হয়, নিকলী উপজেলার প্রত্যন্ত অঞ্চলে পিএফজি’র কার্যক্রম আরও বিস্তৃত করা হবে এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয়ভাবে ক্যাম্পেইন পরিচালনা করা হবে।সামাজিক মাধ্যমে ইতিবাচক সাড়া:
সভার ছবি ও বার্তা ইতোমধ্যে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই পিএফজি’র উদ্যোগের প্রশংসা করেছেন এবং নিজেদের এলাকায়ও এ ধরনের কার্যক্রম চালুর আহ্বান জানিয়েছেন।