• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী

Reporter Name / ২১১ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫
0-0x0-0-0#

নিজস্ব প্রতিবেদক

কিশোরগঞ্জের নিকলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জুন ) সকাল ১০ টায় নিকলী
পুরাতন বাজার শিমুল কমপ্লেক্স কমিউনিটি সেন্টার (৩য় তলা) বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নিকলী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিকলী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাও রফিকুল ইসলাম ।

এ সময়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন
কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর
অধ্যাপক মোঃ রমজান আলী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারির
শামসুল আমল সেলিম, নিকলী উপজেলা
জামায়াতে ইসলামীর মজলিসে শূরা সদস্য
ইসরাফিল সরকার, সাবেক সভাপতি নিকলী উপজেলা শাখা আব্দুল্লা আল কাইয়ুম,উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সভাপতি মুতিউর রহমান,কারপাশা ইউনিয়ন শাখা সভাপতি মুতিউর রহমান,নিকলী উপজেলা শাখা সূরা ও কর্মপরিষদ সদস্য মুফতি এনামুল হক ওসমানী,
বাংলাদেশ ইসলাম আন্দোলন, নিকলী উপজেলা শাখা সভাপতি মাও: মোহাম্মদ উসমান গুনী সিরাজী, নিকলী উপজেলা শাখা সেক্রটারি
মুফতি খন্দকার আজিজুর রহমান ইয়াকুবি,
সাবেক ইমাম নিকলী কেন্দ্রীয় মসজিদ মাওলানা, গোলাম মুস্তফা,ভাইস পেন্সিপাল সাইমুন্নেসা ফাজিল মাদ্রাসা সহস্রাম মাওলানা আবুল কালাম আজাদ,গচিহাটা কলেজ আধ্যাপক
কারার লোকমান হোসেন,বৈষম্যবিরুদী ছাত্র আন্দোলন, নিকলী উপজেলা শাখা আহবায়ক শিহাব আহম্মেদ হেবিন, সদস্য সচিব আশিকুর রহমান আশিক,সেক্রেটারি বাংলাদেশ খেলফত মজলিস নিকলী সদর ইউনিয়ন মাও: রাকিব আহম্মেদ, সাংবাদিক সহ অনুষ্ঠিত পুনর্মিলনীতে বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোঃ রমজান আলী, বক্তব্যে তিনি বলেন,”ঈদ মানেই খুশির বার্তা। এই আনন্দকে শুধু পরিবারে সীমাবদ্ধ না রেখে সমাজজুড়ে ছড়িয়ে দিতে হবে। ইসলামী আদর্শকে ধারণ করে ন্যায়, ইনসাফ ও মানবিকতার ভিত্তিতে সমাজ গঠনে আমাদের এগিয়ে আসতে হবে। সমাজের মানুষ যখন অবিচার ও বৈষম্যের শিকার, তখন একজন দায়বদ্ধ কর্মী হিসেবে আমাদের নীরব থাকা চলবে না। ঈদের আনন্দকে উপলক্ষ করে আমাদের ভ্রাতৃত্ব, সংহতি ও দাওয়াতি কাজ আরও জোরদার করতে হবে।”

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd