• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব

দেশের রাস্তায় নামছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড

Reporter Name / ২১৭ Time View
Update : মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: অবশেষে বাংলাদেশের রাস্তায় নামতে চলেছে ৩৫০ সিসির ক্ষমতাসম্পন্ন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল। আগামী জুলাই মাসে দেশে বিশ্বখ্যাত এই ব্র্যান্ডের চারটি মডেলের মোটরসাইকেল বিক্রি শুরু হবে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) স্থানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইফাদ মোটরস সূত্রে এ তথ্য জানা গেছে।

ইফাদ গ্রুপের পরিচালক তাসকিন আহমেদ বলেন, ক্লাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে এবং দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর। তবে আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব।

চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির সক্ষমতা রয়েছে।

এর আগে, ২০২৩ সালের শেষের দিকে বাংলাদেশের রাস্তায় ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর অনুমতি দেয় সরকার। এরপর দেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০ সিসির ক্ষমতাসম্পন্ন পালসার এন ২৫০ মডেলের বাইক বাজারে ছেড়েছে। এখন রাস্তায় নামার অপেক্ষায় রয়েছে ৩৫০ সিসির রয়্যাল এনফিল্ড মডেলের মোটরসাইকেলগুলো।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd