• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

ডেভিল হান্ট অভিযানে সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী গ্রেপ্তার

Reporter Name / ১২৪ Time View
Update : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় চলমান ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর নিকলীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় মোহাম্মদ আলী দীর্ঘদিন পলাতক ছিলেন। মামলার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান জোরদার করে।
এরই ধারাবাহিকতায় নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম-এর নেতৃত্বে একটি দল গত শনিবার কিশোরগঞ্জ জেলার খরমপট্টি এলাকা থেকে মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“ডেভিল হান্ট অভিযানের আওতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে শনিবারই তাকে কিশোরগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।”
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
এই গ্রেপ্তারের খবরে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, অপরাধী যেই হোক না কেন, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না এবং ডেভিল হান্ট অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd