• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক

দুর্নীতির অভিযোগে ঋতুপর্ণা ফেরত দিচ্ছেন ৭০ লাখ রুপি

Reporter Name / ৮১৬ Time View
Update : বুধবার, ৩ জুলাই, ২০২৪

স্টাফ রিপোর্টার: ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে আলোচনা থামছে না। গত মে মাসে রেশন দুর্নীতি মামলায় টালিউড অভিনেত্রী ঋতুপর্ণাকে তলব করে ভারতীয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় অভিনেত্রী বলেছিলেন, রেশন দুর্নীতি কী, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে মাস ঘুরতে না ঘুরতেই নাকি ৭০ লাখ রুপি ফেরত দিতে চেয়ে ইডি বরাবর আবেদন করছেন ঋতুপর্ণা। ইডির বরাত দিয়ে বিষয়টি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।

গত ১৯ জুন ইডির দপ্তরে যান ঋতুপর্ণা। প্রায় পাঁচ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে সংবাদমাধ্যমকে তিনি বলেন, যে নথি ইডির কর্মকর্তারা চেয়েছিলেন, তা জমা দিয়েছি। আমি তাদের সহযোগিতা করেছি। তারাও আমাকে অনেক সহযোগিতা করেছেন। এই দুর্নীতির সঙ্গে আমার কোনো যোগ নেই। এর থেকে বেশি কিছু বলতে পারব না।

ইডি সূত্রে জানা গেছে, রেশন দুর্নীতিতে অভিযুক্ত পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে টাকা নিয়েছিলেন ঋতুপর্ণা। ঋতুপর্ণার মাধ্যমে রেশন দুর্নীতির প্রায় ৬০ লাখ রুপি টালিউডে বিনিয়োগ হয়েছে। সেই টাকা ঋতুপর্ণা ফিরিয়ে দিয়েছেন বলেও দাবি করেন। তার পরেও ইডিকে কেন ৭০ লাখ রুপি ফেরানোর আবেদন তিনি জানালেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

এর আগে রোজভ্যালি কেলেঙ্কারিতেও ঋতুপর্ণাকে তলব করেছিল ইডি। রোজভ্যালির সঙ্গে তার লেনদেন হয়েছে বলেও তখন অভিযোগ ওঠে। এবার রেশন দুর্নীতিতেও জড়াল তার নাম। এবার দেখা যাক, ইডি তার টাকা ফেরতের আবেদন মঞ্জুর করে, না কি অভিনেত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd