• শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব

১৭ নয়, ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে স্কুল বন্ধ: মন্ত্রণালয়

Reporter Name / ২১৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

মোঃ সাবিউদ্দিন: ১৭ ডিগ্রি নয়,তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে বলে সিদ্ধান্ত জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে মাউশি থেকে এ তথ্য জানানো হয়।

মাউশি থেকে জানানো হয়, তাপমাত্রা ১৭ ডিগ্রির নিচে নামলে স্কুল বন্ধ হবে বলে মঙ্গলবার (১৬ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) যে নির্দেশনা দিয়েছিল, সেটির সংশোধনী দেওয়া হচ্ছে। ১৭ ডিগ্রি নয়, তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামলে সেসব জেলার শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে স্কুল বন্ধ রাখতে হবে।

আগে জারি করা মাউশির জরুরি নির্দেশনায় বলা হয়েছিল, “দেশের বিভিন্ন জেলায় তীব্র শৈত্যপ্রবাহ চলছে। চলমান এ শৈত্যপ্রবাহে শিক্ষার্থীদের শিক্ষার স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে জানা যাচ্ছে। এক্ষেত্রে যেসব জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের নিচে (সংশ্লিষ্ট আবহাওয়া অফিসের আবহাওয়ার পূর্বাভাসের প্রমাণক অনুযায়ী) নেমে যাবে, আঞ্চলিক উপ-পরিচালকেরা সেসব জেলার শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ বন্ধ রাখার নির্দেশনা দেবেন”

সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি না হওয়া পর্যন্ত সেসব জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে বলেও আগের নির্দেশনায় উল্লেখ করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd