• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ কোরিয়া বিএনপি’র উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব

মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হাজী মোঃ মাসুক মিয়া

Reporter Name / ৭৬৫ Time View
Update : রবিবার, ৬ জুলাই, ২০২৫

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ):
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক ও বাজিতপুর-নিকলী অঞ্চলের গণমানুষের প্রিয় মুখ হাজী মোঃ মাসুক মিয়া আবারও প্রমাণ করলেন—তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, একজন মানবতার সেবক।

পূর্ব কুতুবপুর গ্রামের মঞ্জিল নামের এক দরিদ্র ব্যক্তি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জরুরি অপারেশনের প্রয়োজন ছিল, কিন্তু আর্থিক সংকটে তা সম্ভব হচ্ছিল না। খবরটি জানার পর মানবিক দায়িত্ববোধ থেকে হাজী মোঃ মাসুক মিয়া অপারেশনের জন্য সকল আর্থিক সহযোগিতা প্রদান করেন।

তাঁর এই সহায়তায় মঞ্জিল সফলভাবে চোখের অপারেশন করাতে সক্ষম হন এবং বর্তমানে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। মঞ্জিল ও তাঁর পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “হাজী মাসুক ভাই না থাকলে হয়তো চোখের আলোই ফিরে পেতাম না।”

এলাকাবাসীর অনেকেই জানান, হাজী মোঃ মাসুক মিয়া সবসময় মানুষের পাশে দাঁড়ান—কোনো প্রচারের জন্য নয়, বরং মানবিক দায়িত্ব থেকে। তিনি নীরবে বহু অসহায় পরিবারকে সহায়তা করে যাচ্ছেন।

এই ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে এবং মানবতার প্রতি বিশ্বাসকে আরও শক্তিশালী করছে। জনসেবা ও মানবিক কর্মকাণ্ডে হাজী মোঃ মাসুক মিয়ার এই অবদান সত্যিই প্রশংসনীয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd