• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে নিকলীতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নিকলী উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ জুন) উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রনি আহাম্মদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস ও সড়কের পাশে গাছের চারা রোপণ করা হয়।

এসময় মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাকিবুর ইসলাম সাকিব, সদস্য সচিব জিতু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিদান জয়, যুগ্ম আহ্বায়ক অনিক, উপজেলা ছাত্রদল নেতা রাতুল, মো. শরিফ, নাহিন রহমান শান্ত, সিয়াম, সৌরভ, তায়িব, রবিনসহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, “জিয়াউর রহমান ছিলেন এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। তাঁর শাহাদাৎ বার্ষিকীতে বৃক্ষরোপণ করে পরিবেশ রক্ষায় ছাত্রদল অঙ্গীকারবদ্ধ।”
ছাত্রদলের এই ব্যতিক্রমী কর্মসূচি এলাকায় প্রশংসিত হয়েছে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd