• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক

নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে শিশু বিভাগ চালু, পরিদর্শনে জেলা জামায়াতের শীর্ষ নেতা

Reporter Name / ১৪৬ Time View
Update : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত হওয়ার পর প্রথমবারের মতো পরিদর্শনে যান কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও নিকলী-বাজিতপুরের গণমানুষের নেতা অধ্যাপক মোঃ রমজান আলী।

পরিদর্শনকালে তিনি সদ্য চালু হওয়া আধুনিক শিশু বিভাগ, এনসিডি কর্নার, ল্যাবরেটরি, বহিঃবিভাগ ও অন্তঃবিভাগ ঘুরে দেখেন এবং সেবার মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন—
“জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিকলী স্বাস্থ্য কমপ্লেক্সে যে উন্নয়ন হয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। এ উন্নয়ন অব্যাহত রাখতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।”

এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষের প্রশংসা করে বলেন—
“তার দক্ষ পরিচালনায় স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক সেবা নিশ্চিত হয়েছে, যা নিকলীর মানুষের জন্য আশীর্বাদ।”

অধ্যাপক রমজান আলী স্বাস্থ্যকর্মী ও নার্সদের সঙ্গে বিভিন্ন বিষয়ে পরামর্শ বিনিময় করেন এবং রোগীদের খোঁজখবর নেন। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহাগ মিয়া, নার্সিং সুপারভাইজার চারুবালা দাস, নার্সিং ইনচার্জ হ্যাপি আক্তার, সিনিয়র স্টাফ নার্স মোখলেসুর রহমানসহ সকল স্বাস্থ্যকর্মী।

এছাড়াও জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নিকলী উপজেলা জামায়াতের আমীর আবুল হোসেন এবং সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম।

শেষে অধ্যাপক রমজান আলী বলেন—
“শিশুদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতকরণে আমরা সবসময় তৎপর থাকব এবং স্বাস্থ্যসেবার মান বাড়াতে সর্বাত্মক চেষ্টা করব।”

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd