• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলী নতুন বাজার মৎস্য আড়ৎ নির্বাচনে সভাপতি ছোটন মিয়া ও সাধারণ সম্পাদক তানিম আহমেদ নির্বাচিত

Reporter Name / ২৭৮ Time View
Update : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:
নিকলী উপজেলার ঐতিহ্যবাহী নতুন বাজার মৎস্য আড়ৎ-এর ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সভাপতি পদে ছোটন মিয়া এবং সাধারণ সম্পাদক পদে তানিম আহমেদ নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সাধারণ সম্পাদক পদে তানিম আহমেদ পেয়েছেন ৩৬ ভোট, আর তার প্রতিদ্বন্দ্বী হামুল পেয়েছেন ১৫ ভোট। বিপুল ভোটের ব্যবধানে জয়লাভের পর তানিম আহমেদের সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে।
একইসঙ্গে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় জনপ্রিয় ব্যবসায়ী ও সমাজসেবক ছোটন মিয়া, যিনি আড়তের উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনায় ইতিমধ্যেই সুনাম কুড়িয়েছেন।
নির্বাচনে স্থানীয় ব্যবসায়ী, আড়ৎ মালিক, জেলে সমাজের প্রতিনিধি ও বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
বিজয়ী সাধারণ সম্পাদক তানিম আহমেদ বলেন,
নতুন বাজারের সকল আড়ৎদার ও ব্যবসায়ীদের ভালোবাসায় আমি অভিভূত। আমি সবাইকে সঙ্গে নিয়ে স্বচ্ছতা ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।”
সভাপতি ছোটন মিয়া বলেন,আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। মাছ ব্যবসায়ীদের অধিকার রক্ষা ও আড়ৎকে আধুনিক ব্যবস্থাপনায় এগিয়ে নিতে নতুন উদ্যোগ নেওয়া হবে।”

উল্লেখ্য, নিকলী নতুন বাজার মৎস্য আড়ৎ বহু বছর ধরে হাওর অঞ্চলের অন্যতম বৃহৎ মাছের বেচাকেনার কেন্দ্র হিসেবে পরিচিত। এখান থেকে প্রতি মৌসুমে বিপুল পরিমাণ মাছ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd