• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলীতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৬১ Time View
Update : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 35;

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ)প্রতিনিধি।

কিশোরগঞ্জের নিকলীতে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রেহেনা মজুমদার মুক্তি।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীপ দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সজীব ঘোষ,উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু হানিফ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুস সামাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা একাডেমির সুপারভাইজার আরাধনা কুমার দেব।

এ ছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন কমান্ডার মোজাম্মেল হক আবির, বীর মুক্তিযোদ্ধা ছান্দলী মেম্বার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার কফিল উদ্দিন।

সভায় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামী আমির মোঃ আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন।
এ ছাড়া ইউডিএফ কর্মকর্তা দুর্গা রানী সাহা, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাফিউদ্দিন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,
“শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস জাতির গৌরব, ইতিহাস এবং চেতনার প্রতীক। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে দিবস দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
উপজেলা নির্বাহী অফিসার রেহেনা মজুমদার মুক্তি বলেন,
“উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কর্মসূচি সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সকল শ্রেণির মানুষের অংশগ্রহণ নিশ্চিত করে দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হবে।”
সভায় শোভাযাত্রা, দোয়া মাহফিল, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd