• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও এতিমখানায় খাবার বিতরণ

Reporter Name / ১৭৯ Time View
Update : বুধবার, ২৮ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক

“শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলীতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ উপলক্ষে
আলোচনা সভা ও এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ মে)২০২৫ সকাল ১১টায় উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে জাতীয় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাস্তবায়নে আলোচনা সভা ও এতিমখানায় পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস অফিসার মোহাইমিনুল ইসলাম, নিকলী থানার অফিসার ইনচার্জ কাজী আরিফ উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা মেডিকেল অফিসার ডাক্তার সোহাগ মিয়া,উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আফতাব উদ্দিন,
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নাস এর ইনচার্জ হ্যাপি আক্তার, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি খায়রুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্স বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
বক্তব্যে বলেন, পুষ্টির গুরুত্ব, শিশু ও নারীদের জন্য সুষম খাদ্যের প্রয়োজনীয়তা এবং সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভা শেষে উপজেলার এতিমখানায় এতিম শিশুর মাঝে পুষ্টিকর খাবার বিতরণ করা হয়।

পুষ্টি সপ্তাহ উপলক্ষে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সারা সপ্তাহব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে বিদ্যালয়ে পুষ্টি শিক্ষামূলক কার্যক্রম, স্বাস্থ্য পরীক্ষা ও জনসচেতনতা মূলক প্রচারণা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd