• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলীতে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

Reporter Name / ২৬৬ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

হাওরাঞ্চল, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের নিকলীতে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে আনন্দঘন পরিবেশে বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত রঙিন সাজসজ্জা ও শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় নীল পাখিদের এক মিলনমেলায়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে বার্ষিক পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝিলিক এবং অভিভাবকদের চোখে গর্বের ছাপ ফুটে ওঠে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শওকত রানা। অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনায় ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রিয়াদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট বদরুল মোমেন মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মোজাম্মেল হক আবির,নিকলী সুইমিং ক্লাবের প্রতিষ্ঠাতা পরিচালক ও কোচ মোঃ আবুল হাসেম,সাংবাদিক মোঃ হাবিব মিয়া। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট বদরুল মোমেন মিঠু বলেন“একটি জাতির উন্নয়নের মূল চাবিকাঠি হলো সুশিক্ষা। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও সাংস্কৃতিক চর্চা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আব্দুল জব্বার আইডিয়াল স্কুল সেই দায়িত্ব যথাযথভাবে পালন করছে।” তিনি আরও বলেন,আজকের এই আয়োজন প্রমাণ করে—এই বিদ্যালয় শিক্ষার পাশাপাশি সংস্কৃতিতেও সমান গুরুত্ব দিয়ে শিক্ষার্থীদের গড়ে তুলছে।”সভাপতির বক্তব্যে মোঃ শওকত রানা বলেন,শিক্ষাই একটি জাতির মেরুদণ্ড। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ ও সমাজ গঠনের কারিগর। আব্দুল জব্বার আইডিয়াল স্কুল শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফলের জন্য নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।”তিনি আরও বলেন,শিক্ষকদের নিষ্ঠা ও অভিভাবকদের সহযোগিতায় এই প্রতিষ্ঠান ক্রমান্বয়ে আরও এগিয়ে যাবে—এই প্রত্যাশা আমাদের সবার।”
অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশিত হয়। শিক্ষার্থীদের পরিবেশনা উপস্থিত অতিথি ও অভিভাবকদের দারুণভাবে মুগ্ধ করে।
শেষে ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd