হাওরাঞ্চল প্রতিনিধি, কিশোরগঞ্জ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার জারইতলা ইউনিয়নের সাজনপুর বাজার ও জলিলের মোড়ে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয় এড সৈয়দ এহসানুল হুদার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
আয়োজনটি পরিচালনা করেন জারইতলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন—
নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রিন্স মাহমুদ তুহিন, উপজেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল হক এনাম, উপজেলা ছাত্রদলের ১নং সদস্য ওমর ফারুক, উপজেলা যুবদলের সদস্য মোঃ ইকবাল, জারইতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ জুয়েল মিয়া, উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ইনছ আলী মেম্বার, সাবেক সহ-সভাপতি কামাল মিয়া, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ চান মিয়া, ৭নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রনি আহমেদ, ৮নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি মুরশিদ, ৫নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি ফরিদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল, শরিফ, সাজন ভূঁইয়া, কামাল ও আনিস, এবং ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু উদ্দিন, জুলাই যুদ্ধ আরিফ, ও স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ আলিম প্রমুখ।
নিকলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম লিটন-এর বক্তব্য:আজ আমরা এখানে এসেছি শুধু লিফলেট বিতরণ করতে নয়, বরং জনগণকে সচেতন করতে এবং তাদের ভোটাধিকার ও গণতন্ত্রের গুরুত্ব বোঝাতে। আমাদের দেশে গণতন্ত্রের মান উন্নয়ন করতে হলে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন অত্যাবশ্যক। এই পদক্ষেপ বাস্তবায়িত হলে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, প্রশাসন স্বচ্ছ হবে এবং সুশাসন প্রতিষ্ঠিত হবে।আমাদের লক্ষ্য, সাধারণ মানুষকে বুঝানো যে তাদের ভোটই দেশকে পরিবর্তনের মূল চাবিকাঠি। প্রতিটি বাড়ি, প্রতিটি বাজারে আমরা গিয়ে মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিচ্ছি— গণতন্ত্র ও ন্যায়ের পথে সবাইকে একসাথে এগোতে হবে। ১২-দলীয় জোটের প্রার্থী সৈয়দ এহসানুল হুদার নেতৃত্বে এই পরিবর্তন সম্ভব। জনগণ যদি সচেতন এবং ঐক্যবদ্ধ থাকে, তাহলে কোন ধরনের অনিয়ম বা অন্যায় তাদের সামনে টিকতে পারবে না। আমাদের দৃঢ় বিশ্বাস, দেশের উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত করতে সকলকে একসাথে কাজ করতে হবে।”
জারইতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাকির হোসেন-এর বক্তব্য:
“জনগণ আজ পরিবর্তন চায়। আমরা প্রতিটি ঘরে ঘরে গিয়ে মানুষকে জানাচ্ছি যে ১২-দলীয় জোটের নেতৃত্বে ন্যায়ের ও সুশাসনপূর্ণ বাংলাদেশ গঠনের পথ উন্মুক্ত। আমরা চাই, সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটে অংশ নিক এবং পরিবর্তনের শক্তি দেখাক।”
দিনব্যাপী এ গণসংযোগে সাজনপুর ও আশপাশের এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সাধারণ মানুষ লিফলেট হাতে নিয়ে ১২-দলীয় জোটের প্রার্থীর প্রতি সমর্থন জানান।