স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সরকারি স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)-এর পিপিইপিপি-ইইউ প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করে পিকেএসএফ ও ইউরোপিয়ান ইউনিয়ন।
ওরিয়েন্টেশনে নিকলী উপজেলার দামপাড়া ও কারপাশা ইউনিয়নের সামাজিক উন্নয়ন কেন্দ্র, মা ও শিশু ফোরাম ও পিভিসি গ্রুপের নির্বাচিত ১০ জন উপকারভোগী অংশ নেন।
অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ। বিশেষ আলোচক ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আফতাব উদ্দিন।
স্বাগত বক্তব্য দেন প্রকল্প সমন্বয়কারী মোঃ হেলাল উদ্দিন। সঞ্চালনা করেন কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন) মফিজুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) মোঃ খুরশিদ উদ্দিন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক কাউছার ইকবাল, মশিউর রহমান ভূঞা, সুকুমার বর্মন, মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, এমটি-ইপিআই মোঃ নূর উদ্দিন, কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোঃ মাহফুজুল হক, সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) বীনা আক্তার, সিএনএইচপি শাবনাজ আক্তার প্রমুখ।
আলোচনা শেষে অনুষ্ঠিত হয় প্রশ্নোত্তর পর্ব। অংশগ্রহণকারীরা কর্মকর্তাদের কাছে বিভিন্ন প্রশ্ন করে প্রয়োজনীয় ধারণা লাভ করেন। কোনো বিষয়ে অস্পষ্টতা থাকলে সরাসরি যোগাযোগ করারও পরামর্শ দেওয়া হয়।
অংশগ্রহণকারীরা ও কর্মকর্তাগণ এ ধরনের আয়োজনের জন্য পপি, পিকেএসএফ এবং ইউরোপিয়ান ইউনিয়নকে ধন্যবাদ জানান।