নিজস্ব প্রতিবেদকঃ
কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) জনাব আক্তারুজ্জামান মহোদয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সিএইচসিপি অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি সাইফুল হক ভূইয়া এবং সাধারণ সম্পাদক শিমুল খান মনি।
এ সময় তারা ১৪ হাজার সিএইচসিপিদের ৫.৫ মাসের বকেয়া বেতন, প্রবিধান বাস্তবায়নসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
ব্যবস্থাপনা পরিচালক জনাব আক্তারুজ্জামান আলোচনাটি মনোযোগসহকারে শোনেন এবং আশ্বাস দেন—দ্রুত সময়ের মধ্যেই বকেয়া বেতনসহ অন্যান্য সমস্যার সমাধান করা হবে।
তিনি আরও বলেন, “দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সবাইকে যথাসময়ে ক্লিনিক খোলা রাখা, নিয়মিত অনলাইন রিপোর্ট প্রদান এবং রোগীদের প্রতি আন্তরিক আচরণ বজায় রাখতে হবে।”
সাক্ষাৎকালে উভয়পক্ষ ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন এবং ভবিষ্যতে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।