• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক

ইটনায় সরকারি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের সেবাসমূহ নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন

Reporter Name / ১২০ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় সরকারি কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে অবহিতকরণ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) ‘পিপলস্ ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি)’-এর উদ্যোগে, পিকেএসএফ এবং ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক ও কারিগরি সহায়তায় এ ওরিয়েন্টেশন কর্মসূচি বাস্তবায়িত হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইটনা সদর ও এলংজুরী ইউনিয়নের বিভিন্ন গ্রামের পিপিইপিপি-ইইউ প্রকল্পভুক্ত ১৫ জন উপকারভোগী সদস্য।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা,উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব চন্দ্র দাস,এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোহাম্মদ মেহেদী।

তাঁরা নিজ নিজ বিভাগের আওতায় থাকা সরকারি সেবা ও সুবিধাসমূহ, উপকারভোগীদের অন্তর্ভুক্তির যোগ্যতা এবং সেবা গ্রহণের প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

ওরিয়েন্টেশন চলাকালীন অংশগ্রহণকারীরা সরাসরি প্রশ্নোত্তর ও উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে সেবাসমূহ সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পিপিইপিপি-ইইউ প্রকল্পের কারিগরি কর্মকর্তা (কমিউনিটি মোবিলাইজেশন) মফিজুর রহমান।
স্বাগত বক্তব্য প্রদান করেন প্রোগ্রাম অফিসার (লাইভলিহুড) জনাব হুসাইনুল কবীর।

এছাড়া উপস্থিত ছিলেন কারিগরি কর্মকর্তা (পুষ্টি) মোঃ মাহফুজুল হক,সহকারী কারিগরি কর্মকর্তা (পুষ্টি) জান্নাতুন ফেরদৌস,সহকারী কারিগরি কর্মকর্তা (লাইভলিহুড) মোঃ সাইদুর রহমান,

এবং হালিমা আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সরকারি কর্মকর্তারা বলেন, এমন ওরিয়েন্টেশনের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায়, যা সরকারি সেবার সঠিক ও ন্যায্য ব্যবহারে সহায়ক ভূমিকা রাখে।

অংশগ্রহণকারীরা সরাসরি সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পেয়ে খুবই সন্তুষ্টি ও আগ্রহ প্রকাশ করেন।
পপি সংস্থা, পিকেএসএফ এবং ইউরোপিয়ান ইউনিয়ন – এই আয়োজনের মাধ্যমে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd