নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ ॥
পরিশ্রম ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের বিশেষ সম্মাননা সনদ ও সিন গ্রহণ করলেন নিকলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার ও ভারপ্রাপ্ত ইনচার্জ মোঃ রুস্তম আলী (পিএন–৫০০২৪৯)।
২৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দে রাজধানী ঢাকায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি তার হাতে এই সম্মাননা তুলে দেন।
অপারেশনাল কাজে বিশেষ দক্ষতা ও দায়িত্বশীলতার স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়। রুস্তম আলী ময়মনসিংহ বিভাগের কিশোরগঞ্জ জেলার নিকলী ফায়ার সার্ভিসে কর্মরত থেকে বিগত সময়ে বহু দুর্ঘটনায় দ্রুত সাড়া দিয়ে জনসেবা ও উদ্ধার কাজে অসামান্য ভূমিকা রেখেছেন।
সম্মাননা প্রাপ্তির প্রতিক্রিয়ায় রুস্তম আলী বলেন,
> “এই পুরস্কার শুধু আমার একার নয়—এটি আমাদের টিমের প্রতিটি সদস্যের পরিশ্রমের ফল। জনসেবার এই দায়িত্ব আরও নিষ্ঠা ও সাহসের সঙ্গে পালন করবো ইনশাআল্লাহ।”উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর দেশের দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও দুর্যোগ মোকাবেলায় অগ্রণী ভূমিকা রেখে আসছে। এধরনের স্বীকৃতি মাঠপর্যায়ের কর্মকর্তাদের আরও উদ্দীপনা যোগাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।