• সোমবার, ০১ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলীতে প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তি

Reporter Name / ৫৩২ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
0-0x0-0-0#

২০২৫-২০২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় কিশোরগঞ্জের নিকলীতে প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ আগস্ট) সকালে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

এ সময়ে উপস্থিত থেকে জলাশয়ে পোনামাছ অবমুক্ত করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা কৃষি অফিসার মোঃ
আব্দুল সামাদ, উপজেলা মৎস্য অফিসার মোহাইমিনুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার আবু হানিফ,উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির,
উপজেলা সমবায় অফিসার সালেহা খাতুন, সাংবাদিকবৃন্দ প্রমুখ।

উপজেলা মৎস্য অফিসার মোহাইমিনুল ইসলাম জানান, এ বছর নিকলীতে সর্বমোট ৫২৯ কেজি পোনা মাছ বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অভ্যন্তরীণ মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, “মৎস্যসম্পদ বৃদ্ধি ও সাধারণ মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যেই সরকার এ কর্মসূচি গ্রহণ করেছে। এতে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, মৎস্যজীবী ও সুধীজন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd