• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির পালিত

Reporter Name / ৩১৪ Time View
Update : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জে নিকলীতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন” আয়োজিত তিনদিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্য নিয়ে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করা হয়।

উক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করেন জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক শহিদুল্লাহ, সংগঠনের উপদেষ্টা বৃন্দ, এলাকার মুরুব্বীগণ এবং সংগঠনের প্রিয় সদস্যবৃন্দ। তারা সময় দিয়ে ও উৎসাহ যোগিয়ে এই উদ্যোগকে সাফল্যমণ্ডিত করেছেন।

অংশগ্রহণকারীরা বলেন, “আজ একটি গাছ, আগামীর জন্য একটি প্রাণ”—এই বিশ্বাস থেকেই আমরা পরিবেশ রক্ষায় কাজ করে যাচ্ছি। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে, সবাইকে আবারও আহ্বান জানানো হয় গাছ লাগিয়ে সবুজ পরিবেশ গড়ার জন্য।

মোহরকোনা নবজাগরণ সমাজ কল্যাণ সংগঠন পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি পরিচালনার মাধ্যমে সামাজিক দায়িত্ব পালন করে যাবে বলে জানায়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd