• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক

নিকলীতে পিএফজি ও ওয়েভ সদস্যদের জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

Reporter Name / ১৩৩ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের নিকলীতে দি হাঙ্গার প্রজেক্ট এর উদ্যোগে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ও WAVE সদস্যদের অংশগ্রহণে “জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ” বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ অক্টোবর) সকাল ১১টায় জেলা পরিষদ ডাকবাংলো প্রাঙ্গণে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট এর ট্রেনিং অফিসার তনুজা কামাল।
প্রশিক্ষণ সেশনটি সঞ্চালনা করেন ফিল্ড কো-অর্ডিনেটর মোহাম্মদ আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
ফিস অ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সহসভাপতি সাইফুল ইসলাম,
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা সভাপতি ও উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা (অপু),
নিকলী মুক্তিযোদ্ধা আদর্শ সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এ এস এম আছাদ,
সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির,
উপজেলা কৃষকদল সভাপতি মোঃ নজরুল ইসলাম (মেম্বার),
সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান মোহন (মেম্বার) এবং
পিএফজি নেতা মোঃ জসিম উদ্দিন ও শুক্কুর মাহমুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সাজনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা পপি আক্তার,
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য টপি আক্তার,
নারী সদস্য মারজিয়া আক্তার, নাসমিন আক্তার, সাবেক নারী সদস্য রুমা আক্তার,
নারী উদ্যোক্তা সাইলা আক্তার,
জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন,
এবং সাংবাদিক মোঃ হাবিব মিয়া, নূরুল ইসলাম, জয়দেব ঠাকুর, শফিকুল ইসলাম প্রমুখ।

প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক বৈষম্য, নারী নির্যাতন প্রতিরোধ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা বলেন— “জেন্ডার সমতা ও সহিংসতামুক্ত সমাজ গঠনে প্রত্যেকের সক্রিয় অংশগ্রহণ জরুরি।”

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd