• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক

নিকলী থানায় ওপেন হাউজ-ডে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কঠোর—পুলিশ সুপার

Reporter Name / ১৬৮ Time View
Update : সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 35;

হাওরাঞ্চল কিশোরগঞ্জ।
“আমার পুলিশ, আমার দেশ—বৈষম্যহীন বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী থানায় ওপেন হাউজ-ডে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬ খ্রি.) নিকলী থানা প্রাঙ্গণে জেলা পুলিশ, কিশোরগঞ্জ-এর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন বলেন, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন সম্পূর্ণভাবে প্রস্তুত ও অটল থাকবে। নির্বাচনকালীন সময়ে কোনো ধরনের সহিংসতা, বিশৃঙ্খলা, গুজব কিংবা অনিয়ম কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণ যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে—সে লক্ষ্যে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, একটি গ্রহণযোগ্য ও সুন্দর নির্বাচন উপহার দিতে রাজনৈতিক দল, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। পুলিশ জনগণের বন্ধু হিসেবে সবসময় দায়িত্বশীল ও পেশাদার ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার (পিপিএম)।
সভাপতির বক্তব্যে নিকলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, আসন্ন নির্বাচন সামনে রেখে নিকলী থানার আওতাধীন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় টহল, নজরদারি ও গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপপ্রচার, উসকানি ও আইনবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মোজাম্মেল হক আবির, বীর মুক্তিযোদ্ধা চন্দালি মেম্বার, বিএনপি নিকলী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক তাপস সাহা অপু, সাংগঠনিক সম্পাদক শামিম আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সাইফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম মেম্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিকলী উপজেলা আমির মোঃ আবুল হোসেন, সেক্রেটারি মাওলানা রফিকুল, নিকলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ও সেক্রেটারি মোঃ আলমগীর হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, নিকলী থানার বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
ওপেন হাউজ-ডেতে সাধারণ জনগণ তাদের বিভিন্ন সমস্যা, অভিযোগ ও মতামত সরাসরি পুলিশ প্রশাসনের সামনে তুলে ধরেন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে তাৎক্ষণিক ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd