• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক

নিকলীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা

Reporter Name / ৭৭ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 29;

হাওরাঞ্চল, কিশোরগঞ্জ প্রতিনিধি
“প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় আস্থা আজ সমাজসেবায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে নিকলী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটির আয়োজন করে নিকলী উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সহকারী সমাজসেবা অফিসার তৌহিদুল ইসলাম সৌরভ।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও তত্ত্বাবধান করেন উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির।
সভাপতির বক্তব্যে প্রতীক দত্ত বলেন,
“সমাজসেবা শুধুমাত্র ভাতা প্রদান নয়; এটি একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। সরকার প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে সমাজসেবার কার্যক্রমকে আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করছে, যাতে প্রকৃত উপকারভোগীরা সময়মতো সেবা পেতে পারেন।”
তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্ত ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর উন্নয়ন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রমের মাধ্যমে সমাজসেবা অধিদপ্তর দেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তুলছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সজীব ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাদ্দাম হোসেন, সাংবাদিক মোঃ হাবিব মিয়া, সাংবাদিক আব্দুর রহমান রিপন, সাংবাদিক জয়দেব আচার্য্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা আলোচনা সভায় অংশগ্রহণ করেন।
বক্তারা সমাজসেবার সঙ্গে স্বাস্থ্য ও কৃষি খাতের কার্যকর সমন্বয়ের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
আলোচনা সভায় সমাজসেবার প্রকৃত উপকারভোগী প্রতিনিধিরা তাদের বক্তব্যে জানান, নিয়মিত ভাতা ও সহায়তা পাওয়ার ফলে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, সন্তানদের পড়াশোনা চালিয়ে নেওয়া সহজ হয়েছে এবং সামাজিক মর্যাদা বৃদ্ধি পেয়েছে।
বক্তারা আরও বলেন, প্রযুক্তিনির্ভর সমাজসেবা কার্যক্রম আরও বিস্তৃত করে বৈষম্যহীন, মানবিক ও কল্যাণরাষ্ট্র গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd