হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের নিকলী উপজেলার কারপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ অক্টোবর) সকালে আয়োজিত এ ক্যাম্পে প্রধান অতিথি ছিলেন নিকলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাঈদ রতন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সম্মানিত সদস্য মোঃ সেলিম আহমেদ রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—নিকলী উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মফিজ উদ্দিন মেম্বার,কারপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী রহমত আলী,কারপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন সরদার,কারপাশা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,
কারপাশা ইউনিয়ন বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ বিপ্লব,কারপাশা ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মোহাম্মদ আলী,নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈকত কবীর নাদিম,নিকলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হৃদয় হাসান, যুগ আহব্বায়ক সিয়াম হাসান অক্ষয়,
নানশ্রী সিংগারপাড় আদর্শ দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ বিল্লাল হোসেন,নিকলী উপজেলা যুবদলের সদস্য রাজন আহমেদ রফিক,নিকলী উপজেলা যুবদলের সদস্য মনসুর আলী,এবং কারপাশা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি রফিক হাসান।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিকলী উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোঃ নকিবুল হাসান রাজন।ফ্রি মেডিকেল ক্যাম্পে স্থানীয় শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসা কার্যক্রমের দায়িত্বে ছিলেন উপজেলা মেডিকেল অফিসার ডা. সোহাগ মিয়া।দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনের ঐতিহ্য, ত্যাগ ও মানবসেবার চেতনা তুলে ধরেন। তারা বলেন, “যুবদল কেবল রাজনৈতিক সংগঠন নয়, এটি মানবতার কল্যাণে কাজ করে এমন একটি পরিবার।”আয়োজনে: নিকলী উপজেলা যুবদল
স্থান: কারপাশা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স, নিকলী, কিশোরগঞ্জ