নিকলী (কিশোরগঞ্জ):
নিকলী উপজেলার চারটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ১৪৫ জোড়া উঁচু-নিচু বেঞ্চ বিতরণ করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর ২০২৫) দুপুর ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ বেঞ্চ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (UGDP) স্থানীয় সরকার বিভাগ ও জাইকার অর্থায়নে, নিকলী উপজেলা পরিষদের উদ্যোগে এবং এলজিইডির কারিগরি সহায়তায় এসব বেঞ্চ সরবরাহ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা শেখ মো. মহসীন উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা আসিফ ইমতিয়াজ মনির, হিসাব রক্ষণ কর্মকর্তা বাবুল কুমার দে, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আব্দুর রউফ, ইউডিএফ দুর্গা রানী সাহা, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. হুমায়ুন কবিরসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক প্রতিনিধি।
বেঞ্চ পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলো হলো—ছাতিরচর হযরত ইমাম আল হাছান ওয়াল হোসাইন (রা.) দাখিল মাদ্রাসা – ৩৬ জোড়া নানশ্রী সিংগারপাড় আদর্শ দাখিল মাদ্রাসা – ৪০ জোড়া
দামপাড়া কারার মাহতাবউদ্দিন উচ্চ বিদ্যালয় – ৩৩ জোড়া
মজলিসপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় – ৩৬ জোড়া
মোট ১৪৫ জোড়া বেঞ্চ বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসক রেহানা মজুমদার মুক্তি।