হাওরাঞ্চল (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের নিকলী হাওরের বুক থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল প্রায় ৩ঃ১৫ এর দিকে সিংপুর ইউনিয়নের টেঙ্গুরিয়া হাওরে এ অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানা পুলিশের একটি বিশেষ টিম চামড়া বন্দরের দিকে গাঁজা পাচারের সময় নৌকায় থাকা তিনজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ২০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃতরা হলো ১) আরিফ (৩২), পিতা মৃত শুক্কুর, গ্রাম আলিমচর মনি, ৮নং ওয়ার্ড, বিষ্ণপুর ইউপি, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২) ইউসুফ (৩৮), পিতা মৃত দুলাল মিয়া, গ্রাম আতকা পড়া মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
৩) হিরণ এলাইচ পরাণ (৩৫), পিতা হারুন অর রশিদ, গ্রাম মনিপুর পত্তর, থানা বিজয়নগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া।
অভিযানে নেতৃত্ব দেন এসআই মোস্তাক ও এসআই আমজাদ।নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দিন বলেন,“অভিযানে তিনজনকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
পুলিশের দাবি, আটককৃতরা দীর্ঘদিন ধরে হাওরের বিভিন্ন রুট ব্যবহার করে মাদক পাচার করছিল। তাদের জিজ্ঞাসাবাদে মাদক পাচারচক্রের আরও তথ্য বেরিয়ে আসতে পারে।