• মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নিকলীতে আওয়ামী লীগ নেতা হাবিবের ওপর অতর্কিত হামলা ও বাড়িঘর ভাঙচুর, থানায় মামলা না নেওয়ার অভিযোগ কুলিয়ারচরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির বর্ণাঢ্য উদ্বোধন মহান স্বাধীনতা দিবসে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের জয়জয়কার: কুচকাওয়াজ ও ডিসপ্লেতে শ্রেষ্ঠত্বের মুকুট নিকলীতে উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপিত নিকলীতে শ্মশানখলা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত

নিকলীতে অবৈধভাবে মাটি কাটার দায়ে ২ লক্ষ টাকা জরিমানা

Reporter Name / ১৮৩ Time View
Update : সোমবার, ৫ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার দায়ে কৃষি মালিক নাজিম উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তিকে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট প্রতীক দত্ত এই দণ্ড প্রদান করেন।

জানা গেছে, উপজেলার গুরুই সড়ক পূর্বপার্শে দিঘাবিল এলাকায় নিজস্ব কৃষিজমি থেকে ভেকু দিয়ে মাটি কাটছিলেন স্থানীয় এক ব্যক্তি। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে যান উপজেলা প্রশাসনের একটি দল। অভিযানে মাটি কাটার প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিট্রেট প্রতীক দত্ত বলেন, “কৃষিজমি ও পরিবেশ রক্ষায় প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। অবৈধভাবে মাটি কাটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই কিছু ব্যক্তি কৃষিজমি থেকে মাটি কেটে বিক্রি করছেন, এতে ফসলি জমির উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রশাসনের এই পদক্ষেপে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd