• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক নিকলীতে সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম ও সিআরএম বুথের বর্ণাঢ্য উদ্বোধন জারইতলা স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নিকলীতে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদকসহ একজন গ্রেপ্তার নিকলী থানায় ওপেন হাউজ-ডে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কঠোর—পুলিশ সুপার

নিকলীতে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদকসহ একজন গ্রেপ্তার

Reporter Name / ৬০ Time View
Update : রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি —

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বশির মিয়া (৪৫)। তিনি মৃত মুজিবর রহমান লিপু মিয়ার ছেলে। তাঁর বাড়ি নিকলী উপজেলার শাহপুর গ্রামে।
গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার (১৭ জানুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টা ১০ মিনিটে নিকলী থানাধীন শাহপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে বশির মিয়ার হেফাজত থেকে আনুমানিক ৩৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নিকলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে জানতে চাইলে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন,
“ঘটনাটি সত্য। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।”
সেনাবাহিনী ও পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে এবং সমাজ থেকে মাদক নির্মূলে মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সেনাবাহিনী ও পুলিশের এই যৌথ অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং মাদক নির্মূলে এমন অভিযান আরও জোরদার করার দাবি জানিয়েছেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd