• সোমবার, ০২ মার্চ ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী নিকলীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান: ৫০০ পিস ইয়াবাসহ আটক ১ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ নিকলীতে ঐতিহ্য ও স্বাদের মিলনমেলা আব্দুল জব্বার আইডিয়াল স্কুলে জমকালো পিঠা উৎসব দীর্ঘ ১৭ বছরের অন্ধকার ঘুচল: আঠার বাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় অবশেষে দখলমুক্ত নিকলীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও মাদকসহ তিনজনকে আটক নিকলীতে সোনালী ব্যাংক পিএলসি’র এটিএম ও সিআরএম বুথের বর্ণাঢ্য উদ্বোধন জারইতলা স্কুল অ্যান্ড কলেজ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত নিকলীতে সেনাবাহিনী–পুলিশের যৌথ অভিযানে মাদকসহ একজন গ্রেপ্তার নিকলী থানায় ওপেন হাউজ-ডে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে পুলিশ প্রশাসন কঠোর—পুলিশ সুপার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নিকলীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

Reporter Name / ৩৫ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 0;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 44;

হাওরাঞ্চল (কিশোরগঞ্জ) প্রতিনিধি :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি ২০২৬) নিকলী উপজেলার ঐতিহ্যবাহী গোরাচাঁদ পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণটির আয়োজন করে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই), আগারগাঁও, ঢাকা এবং বাস্তবায়নে ছিল উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়, নিকলী, কিশোরগঞ্জ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা নির্বাহী অফিসার রেহানা মজুমদার মুক্তি। প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দও।
প্রশিক্ষণে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসলাম মোল্লা,কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মোরশেদ আলম,অতিরিক্ত পুলিশ সুপার (বাজিতপুর সার্কেল) তৃপ্তি মন্ডল,
নিকলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম,নিকলী থানার তদন্ত কর্মকর্তা আক্তারুজ্জামান খান।
এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের দায়িত্ব ও কর্তব্য, ব্যালট ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের সহায়তা, নির্বাচন আচরণবিধি এবং জরুরি পরিস্থিতিতে করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়।
বক্তারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে দক্ষ, প্রশিক্ষিত ও নিরপেক্ষ ভোটগ্রহণ কর্মকর্তার বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারী কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেন।

Facebook Comments Box


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd