নিজস্ব প্রতিবেদক
“খেলার মাঠে ঘাম ঝরে, আর সেই মাঠেই গড়ে ওঠে আত্মবিশ্বাসী মানুষ”—এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে বিদ্যালয় প্রাঙ্গণজুড়ে ছিল শিক্ষার্থীদের উচ্ছ্বাস, আনন্দ ও প্রতিযোগিতার প্রাণচাঞ্চল্য।
অনুষ্ঠানের সূচনা সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় মূল আয়োজন। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থীরা দৌড়, দীর্ঘলাফ, উচ্চলাফসহ বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ করে নিজেদের শারীরিক সক্ষমতা ও মেধার পরিচয় দেয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শওকত রানা।
সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন আব্দুল জব্বার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক তনিছা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার মোজাম্মেল হক আবির,উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ নজরুল ইসলাম,প্রভাষক উৎপল,
সাংবাদিক মোঃ হাবিব মিয়া ও আব্দুর রহমান রিপন।
এছাড়াও সহকারী শিক্ষক রিয়াজ উদ্দিনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নৃত্য ও দেশাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সমাজসেবা অফিসার আসিফ ইমতিয়াজ মনির বলেন,
“লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলার মাধ্যমেই গড়ে ওঠে শৃঙ্খলা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস।”
বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক আবির বলেন,শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, সততা ও দেশপ্রেমের চেতনায় গড়ে ওঠার আহ্বান জানান।
প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ শওকত রানা তাঁর বক্তব্যে বলেন,“খেলাধুলা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আব্দুল জব্বার আইডিয়াল স্কুল কেবল ভালো ফলাফল নয়, নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই আয়োজনে অংশ নেওয়া প্রতিটি শিক্ষার্থীই আমাদের কাছে বিজয়ী।”
পুরস্কার বিতরণের মাধ্যমে সমাপ্তি
অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। আনন্দ-উচ্ছ্বাস ও করতালির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
হার-জিত নয়, অংশগ্রহণই মুখ্য—এই চেতনাকে ধারণ করেই শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস গড়ে তোলার লক্ষ্যে আয়োজনটি সফলভাবে সম্পন্ন হয়।